সংগঠন পরিচিতি
নবাবগঞ্জ রক্তসেবা — একটি নির্ভরযোগ্য নাম
প্রিয়জনের রক্তের জন্য দিক বেদিক ছুটে বেড়ানো মানুষের কষ্ট ও দু:চিন্তা লাঘব করার জন্য কিছু তরুন যুবকদের প্রচেষ্টার ফল স্বরূপ ২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় নবাবগঞ্জ রক্তসেবার। সূচনালগ্ন হতেই নবাবগঞ্জ রক্তসেবা হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন মিটিয়ে আসছে। শুধু নবাবগঞ্জ না, দেশের যেকোন প্রান্ত থেকে যখনি রক্তসেবার কাছে রক্তদাতার রিকুয়েষ্ট আসে নবাবগঞ্জ রক্তসেবার নিবেদিত প্রাণ কর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে রক্তদাতা সরবারহ করে আসছে।
নবাবগঞ্জ রক্তসেবা একটি সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। নবাবগঞ্জ রক্তসেবা সকল ধর্ম, বর্ণের সচ্ছল, অসচ্ছল সকল পেশার সকল মানুষকে বৈষম্যবিহীন সেবা প্রদান করে। শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নবাবগঞ্জ রক্তসেবা বিভিন্ন রকমের সেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে।
২৫০০+
সক্রিয় রক্তদাতা
৫০০০+
জীবন রক্ষা
৫০+
সফল ক্যাম্পেইন
২০২০
প্রতিষ্ঠা সাল
আমাদের উদ্দেশ্য
সংগঠনের মূল উদ্দেশ্য হবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণ সাধন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সহায়তা করা।
আমাদের কার্যক্রমসমূহ
নবাবগঞ্জ সহ আশেপাশের এলাকার মানুষকে রক্তের প্রয়োজনে সহযোগীতা করা।
বিভিন্ন সেচ্ছাসেবী কার্যক্রম যেমন ফ্রী চক্ষু ক্যাম্প, বিভিন্ন সরকারি ও বেসরকারি সেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।
বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ত্রান সামগ্রীর ব্যাবস্থা করা।
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।
অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ।
বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নবাবগঞ্জের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহী করা।
মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
যোগাযোগ
নবাবগঞ্জ, দিনাজপুর, রংপুর বিভাগ, বাংলাদেশ