
একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন যা ২০২০ সাল থেকে দিনাজপুর জেলাসহ সারা বাংলাদেশে সেবা প্রদান করে আসছে।
নবাবগঞ্জ রক্তসেবা একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
নাম, রক্তের গ্রুপ, ফোন নম্বর ও বিভাগ/জেলা/উপজেলা/ইউনিয়নের তথ্য দিয়ে রক্তদাতা হিসেবে সাইন আপ করুন।
রক্তের গ্রুপ ও এলাকা (বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন) নির্বাচন করে কাছের সক্রিয় রক্তদাতা অনুসন্ধান করুন।
অনুসন্ধানে পাওয়া রক্তদাতার ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করুন এবং সময় ও স্থান নির্ধারণ করুন।
রক্তদান সফলভাবে সম্পন্ন হলে দাতার তথ্য আপডেট হয় এবং একটি মূল্যবান জীবন রক্ষা পায়।




আমাদের সাথে ইতিমধ্যে ২৫০০+ রক্তদাতা যুক্ত আছেন
আমাদের আগামী রক্তদান ক্যাম্প এবং সচেতনতা মূলক আলোচনা সভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। জীবন বাঁচাতে আমাদের সাথে যোগ দিন।
তারিখ
১৫ এপ্রিল, ২০২৬
সময়
সকাল ১০:০০ টা - বিকাল ৪:০০ টা
স্থান
নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ

প্রস্তুতি চলছে
একত্রে আমরা গড়ব সুস্থ সমাজ
প্রিয়জনের রক্তের জন্য দিক বেদিক ছুটে বেড়ানো মানুষের কষ্ট ও দু:চিন্তা লাঘব করার জন্য কিছু তরুন যুবকদের প্রচেষ্টার ফল স্বরূপ ২০২০ সালের ২৪ ডিসেম্বর থেকে যাত্রা শুরু হয় নবাবগঞ্জ রক্তসেবার। সূচনালগ্ন হতেই নবাবগঞ্জ রক্তসেবা হাজার হাজার মানুষের রক্তের প্রয়োজন মিটিয়ে আসছে। শুধু নবাবগঞ্জ না, দেশের যেকোন প্রান্ত থেকে যখনি রক্তসেবার কাছে রক্তদাতার রিকুয়েষ্ট আসে নবাবগঞ্জ রক্তসেবার নিবেদিত প্রাণ কর্মীরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে রক্তদাতা সরবারহ করে আসছে।
নবাবগঞ্জ রক্তসেবা একটি সম্পূর্ণ অরাজনৈতিক , অলাভজনক সেচ্ছাসেবী সংগঠন। নবাবগঞ্জ রক্তসেবা সকল ধর্ম, বর্ণের সচ্ছল, অসচ্ছল সকল পেশার সকল মানুষকে বৈষম্যবিহীন সেবা প্রদান করে। শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নবাবগঞ্জ রক্তসেবা বিভিন্ন রকমের সেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। আমাদের প্রতিটি স্বেচ্ছাসেবক নিঃস্বার্থভাবে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছেন। নিরাপদ রক্ত সঞ্চালন নিশ্চিত করা এবং সচেতনতা বৃদ্ধিই আমাদের মূল লক্ষ্য।
নিরাপদ রক্ত
প্রতিটি রক্তই নিরাপদ
স্বেচ্ছাসেবী দল
২৪/৭ সেবা প্রদান

০৫+
বছরের অভিজ্ঞতা
0+
সক্রিয় রক্তদাতা
0+
জীবন রক্ষা
0+
সফল ক্যাম্পেইন
আমাদের সেচ্ছাসেবী সংগঠনের সেই সকল বীরদের জানাই সালাম, যারা নিয়মিত রক্তদানের মাধ্যমে অন্যকে নতুন জীবন দান করছেন।
আমাদের কার্যক্রম এবং সেবা সম্পর্কে রক্তদাতা ও রক্তগ্রহীতাদের মূল্যবান মতামত।
নবাবগঞ্জ রক্তসেবার বিভিন্ন রক্তদান ক্যাম্প এবং সামাজিক কার্যক্রমের কিছু খন্ডচিত্র।