নবাবগঞ্জের আমাদের বীর রক্তদাতাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্য।
এক ব্যাগ রক্ত লাল রক্তকণিকা, প্লাজমা এবং প্লাটিলেটে বিভক্ত করা যেতে পারে যা ভিন্ন ভিন্ন রোগীর প্রয়োজনে ব্যবহৃত হয়।
রক্তদানের পূর্বে আপনার পালস, রক্তচাপ, শরীরের তাপমাত্রা এবং হিমোগ্লোবিনের মাত্রা পরীক্ষা করা হয়।
রক্তদানের আগে প্রচুর পরিমাণে পানি পান করুন।
স্বাস্থ্যকর, আয়রন-সমৃদ্ধ খাবার খান। চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন।
রক্তদানের আগের রাতে ভালো ঘুম দিন।
আপনার জাতীয় পরিচয়পত্র আনতে ভুলবেন না।
